হার্ট ব্লক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হার্ট ব্লক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হার্ট ব্লক এবং হার্টের রক্তনালিতে ব্লক - কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ

হার্ট ব্লক (Heart Block) হলো হৃদপিণ্ডের বৈদ্যুতিক সংকেত প্রবাহের ত্রুটি, অন্যদিকে হার্টের রক্তনালীর ব্লক (Coronary Artery Blockage) হলো ধমনীতে চর্বি বা কোলেস্টেরল জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হওয়া। সাধারণ মানুষ অনেক সময় দুটি সমস্যাকে একই মনে করলেও চিকিৎসা বিজ্ঞানে এগুলো সম্পূর্ণ ভিন্ন দুটি রোগ। 

হার্ট ব্লক (Heart Block)

হৃদপিণ্ডকে সচল রাখতে এর ভেতরে প্রাকৃতিক ভাবে বৈদ্যুতিক সংকেত তৈরি হয়। এই সংকেত প্রবাহের পথে কোনো বাধা সৃষ্টি হলে তাকে হার্ট ব্লক বলে।

প্রকারভেদ: এটি মূলত তিন ধরনের হয়ে থাকে:

  • ফার্স্ট-ডিগ্রি ব্লক: সংকেত সামান্য ধীরগতিতে পৌঁছায়; সাধারণত কোনো লক্ষণ থাকে না।
  • সেকেন্ড-ডিগ্রি ব্লক (টাইপ ১ ও ২): কিছু সংকেত মাঝেমধ্যে আটকে যায় এবং হার্টবিট বাদ পড়ে।
  • থার্ড-ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক: সংকেত পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

কারণসমূহ: বয়স বৃদ্ধি, জন্মগত হৃদরোগ, আগের হার্ট অ্যাটাকের ক্ষতি বা কিছু নির্দিষ্ট এলোপ্যাথিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এটি হতে পারে। অবাক লাগলেও সত্যি। প্রেসারের কিছু ঔষধ, যেমন - বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার - ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি খেলে হার্টকে এতটাই স্লো করে দেয় যে ব্লক হয়ে যায়। তাই নিজে নিজে ঔষধের ডোজ বাড়ানো মানে নিজের হার্টের লাইন নিজে কেটে দেওয়া।

থাইরয়েড হরমোন কমে গেলে শরীরের সবকিছু স্লো হয়ে যায়, হার্টও স্লো হয়ে যায়। পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম - এই মিনারেলগুলো কমবেশি হলেও হার্টের বিদ্যুৎ এলোমেলো হয়ে যায়।

যাদের ডায়াবেটিস আছে এই ডায়াবেটিস ধীরে ধীরে শরীরের সবচেয়ে সূক্ষ্ম নার্ভগুলোকে খেয়ে ফেলে। হার্টের নার্ভও বাদ যায় না। তাই ডায়াবেটিস রোগীর হার্ট ব্লক হলেও অনেক সময় ব্যথা হয় না। এটাই সবচেয়ে ভয়ংকর।


এছাড়া যাদের প্রেসার আছে তারাও ঝুঁকিতে আছেন। প্রেসার বেশি থাকা মানে হার্টকে প্রতিদিন অতিরিক্ত ওজন তুলতে হচ্ছে। একসময় হার্টের মাংসপেশি মোটা হয়ে যায়, বিদ্যুতের লাইন চাপা পড়ে যায়।

তবে হার্ট ব্লকের এক নাম্বার কারণ হলো চর্বির নীরব পাহাড় । দিনের পর দিন ভাজাপোড়া, ফাস্টফুড, অতিরিক্ত তেল, ধূমপান - এই সব মিলে হার্টের রক্তনালীর ভেতরে চর্বির স্তর জমে। নালী চিকন হতে হতে একসময় হার্টের বিদ্যুৎ তৈরির জায়গায় রক্ত পৌঁছায় না। বিদ্যুৎ তৈরি বন্ধ হয়ে যায়। বয়স ৪০ পার হলেই এই পাহাড় তৈরি শুরু হয়, কিন্তু আমরা টের পাই ৬০-এ গিয়ে।

হার্ট ব্লকের প্রধান লক্ষণসমূহ

হার্ট ব্লকের মাত্রা বা ডিগ্রির ওপর ভিত্তি করে এর লক্ষণগুলো কম-বেশি হতে পারে। মৃদু বা ফার্স্ট-ডিগ্রি ব্লকে সাধারণত কোনো লক্ষণ প্রকাশ পায় না, তবে মারাত্মক ক্ষেত্রে নিচের লক্ষণগুলো দেখা যায়:
  • মাথা ঘোরা বা অবশ ভাব: হৃদপিণ্ড থেকে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন সরবরাহ না হওয়ায় প্রায়ই মাথা ঘুরতে পারে।
  • অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা: সামান্য পরিশ্রমে বা কোনো কাজ না করেই অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা অনুভব হওয়া।
  • হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া (Syncope): হৃদস্পন্দন হুট করে অত্যন্ত কমে গেলে বা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেলে রোগী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলতে পারেন।
  • শ্বাসকষ্ট: অল্পতেই শ্বাসকষ্ট হওয়া বা বুক ধড়ফড় করা (Palpitations)।
  • বুকে অস্বস্তি বা ব্যথা: যদিও এটি রক্তনালীর ব্লকের প্রধান লক্ষণ, তবে কিছু ক্ষেত্রে হার্ট ব্লকের কারণেও বুকে অস্বস্তি হতে পারে।

চিকিৎসা: ফার্স্ট-ডিগ্রি ব্লকে সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না। তবে সেকেন্ড-ডিগ্রির মারাত্মক পর্যায় বা থার্ড-ডিগ্রি ব্লকের ক্ষেত্রে হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে বুকের চামড়ার নিচে পেসমেকার নামক যন্ত্র বসাতে হয়। হৃদরোগে দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক দেখিয়ে প্রপার চিকিৎসা নিলেও আপনি উপকৃত হবেন। এলোপাথির সাথে হোমিওপ্যাথিক চিকিৎসাও নিতে পারবেন। এক্ষেত্রে কোন সমস্যা নেই। 

Heart Block and Coronary Artery Blockage

হার্টের রক্তনালীর ব্লক (Coronary Artery Blockage)

হৃদপিণ্ডের পেশিতে অক্সিজেনসমৃদ্ধ রক্ত সরবরাহকারী নালীগুলোকে করোনারি ধমনী বলে। এই নালীগুলোতে চর্বি জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়াকে রক্তনালীর ব্লক বলা হয়। হার্টের রক্তনালিতে ব্লক (করোনারি আর্টারি ডিজিজ) বলতে বোঝায় যখন কোলেস্টেরল, চর্বি ও অন্যান্য পদার্থ জমা হয়ে হার্টে রক্ত সরবরাহকারী নালিগুলো সরু বা বন্ধ হয়ে যায়। এর ফলে হার্ট পর্যাপ্ত অক্সিজেনযুক্ত রক্ত পায় না।

মাত্রা ও ঝুঁকি: সাধারণত রক্তনালীতে ৫০% পর্যন্ত ব্লক থাকলে ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তনে তা নিয়ন্ত্রণ করা যায়। ব্লক ৭০% থেকে ৯০% বা তার বেশি হলে রক্ত প্রবাহ মারাত্মকভাবে কমে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয়।

কারণসমূহ: অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে উচ্চ কোলেস্টেরল, ধূমপান, অতিরিক্ত ওজন এবং শারীরিক পরিশ্রমের অভাব এর প্রধানকারণ।

হার্টের রক্তনালীর ব্লকের প্রধান লক্ষণসমূহ

হার্টের রক্তনালীর ব্লক বা করোনারি আর্টারি ডিজিজ (Coronary Artery Disease)-এর লক্ষণগুলো অনেক সময় ব্লকের মাত্রার ওপর নির্ভর করে। রক্তনালীতে চর্বি বা প্লাক জমার কারণে হৃদপিণ্ডে রক্ত ও অক্সিজেন সরবরাহ কমে গেলে প্রধানত নিচের লক্ষণগুলো দেখা যায়:

  • বুকে ব্যথা বা অস্বস্তি (Angina): এটি রক্তনালীর ব্লকের সবচেয়ে প্রধান লক্ষণ। বুকের মাঝখানে বা বাম পাশে ভারী চাপ, মোচড়ানোর অনুভূতি বা তীব্র ব্যথা অনুভূত হতে পারে। এই ব্যথা অনেক সময় কয়েক মিনিট স্থায়ী হতে পারে।
  • ব্যথা ছড়িয়ে পড়া: বুকের এই ব্যথা ধীরে ধীরে বাম হাত, পিঠ, ঘাড়, চোয়াল বা পেটের ওপরের দিকে ছড়িয়ে পড়তে পারে।
  • শ্বাসকষ্ট: সামান্য পরিশ্রমে, সিঁড়ি দিয়ে উঠলে বা বিশ্রামের সময়ও অতিরিক্ত শ্বাসকষ্ট বা দম বন্ধ ভাব হওয়া।
  • অতিরিক্ত ঘাম ও দুর্বলতা: কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ঠান্ডা ঘাম হওয়া, শরীর দুর্বল হয়ে পড়া বা মাথা ঘোরানো।
  • বমি ভাব: অনেক সময় বুকে অস্বস্তির পাশাপাশি বমি ভাব বা বদহজমের মতো অনুভূতি হতে পারে।
বিশেষ দ্রষ্টব্য: রক্তনালীতে প্রাথমিক পর্যায়ে সামান্য ব্লক থাকলে সাধারণত কোনো লক্ষণ প্রকাশ পায় না। ব্লক যখন ৭০% বা তার বেশি হয়ে যায়, তখন দৈনন্দিন কাজ বা পরিশ্রমের সময় এই লক্ষণগুলো বেশি দেখা দেয়।

চিকিৎসা: এলোপ্যাথিক পদ্ধতিতে প্রাথমিক পর্যায়ে রক্ত পাতলা রাখার ওষুধ (যেমন—অ্যাসপিরিন) ও কোলেস্টেরল কমানোর ওষুধ (স্ট্যাটিন) দেওয়া হয়। ব্লক বেশি হলে এনজিওপ্লাস্টির মাধ্যমে ধমনীতে রিং (Stent) পরানো হয় অথবা একাধিক ব্লক থাকলে বাইপাস সার্জারি করা হয়।

হার্টের রক্তনালীতে ৯৫% ব্লক হলেও দুশ্চিন্তার কিছু নেই ইনশাআল্লাহ। এলোপ্যাথিক সিস্টেমে এর চিকিৎসায় যেমন ঝুঁকি, জটিলতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ঠিক তেমনি ভাবে হোমিওপ্যাথিক চিকিৎসায় রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং জটিলতা মুক্ত দুর্দান্ত কার্যকর ম্যানেজমেন্ট। টানা আট মাস  হার্টের রক্তনালী ব্লকের কোন রোগী প্রপার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলেই বুঝতে পারবেন হোমিওপ্যাথিক চিকিৎসা কতটা কার্যকর। স্বাভাবিক জীবনে ফিরে আসতে এক্ষেত্রে এই রোগীদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা একটি শক্তিশালী বিকল্প এবং আশীর্বাদস্বরূপ।

হৃদরোগ ও হার্ট ব্লক প্রতিরোধের উপায়

যেহেতু হার্ট ব্লক এবং রক্তনালীর ব্লক উভয় ক্ষেত্রেই জীবনযাত্রার বড় একটি ভূমিকা রয়েছে, তাই কিছু নিয়ম মেনে চললে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব:
  • সুষম খাদ্য গ্রহণ: খাবারে অতিরিক্ত তেল, চর্বি, ফাস্টফুড এবং অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন। পরিবর্তে প্রতিদিনের খাদ্যতালিকায় তাজা শাকসবজি, ফলমূল, ওটস এবং সামুদ্রিক মাছ রাখুন।
  • নিয়মিত ব্যায়াম: প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে দ্রুত হাঁটা, দৌড়ানো বা হালকা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করুন। অলস জীবনযাপন রক্তনালীতে চর্বি জমার ঝুঁকি বাড়িয়ে দেয়।
  • ধূমপান ও মাদক বর্জন: ধূমপান এবং যেকোনো ধরনের তামাকজাত দ্রব্য রক্তনালী সংকুচিত করে এবং হৃদপিণ্ডের মারাত্মক ক্ষতি করে। তাই ধূমপান সম্পূর্ণ ছাড়তে হবে।
  • ওজন নিয়ন্ত্রণ: শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন হৃদপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
  • নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করান।

কখন জরুরি ভিত্তিতে চিকিৎসকের কাছে যাবেন?

নিচের লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে বা হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত:
  • বুকে হঠাৎ তীব্র চাপ, ব্যথা বা ভারবোধ অনুভূত হলে।
  • বুক থেকে ব্যথা যদি বাম হাত, পিঠ, গলা বা চোয়ালের দিকে ছড়িয়ে পড়ে।
  • হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে বা অতিরিক্ত ঘাম হতে থাকলে।
  • কোনো কারণ ছাড়াই হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া বা জ্ঞান হারিয়ে ফেলা।
হার্ট ব্লক হলেই আতঙ্কিত হয়ে যাবেন না। হার্ট ব্লকের লক্ষণ গুলি আপনার মধ্যে প্রকাশ পেলে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা করে আপনি যদি প্রপার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন, বিশ্বাস করুন, আপনি ভালো হয়ে উঠবেন এবং ভালো থাকবেন ইনশাল্লাহ। 
৯৮% হার্টের ব্লক তৈরি হলেও ভয় পাবেন না। আপনি একটি চমৎকার হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট পেয়ে যাবেন আমাদের কাছে। যা আপনাকে ধীরে ধীরে সুস্থতার দিকে নিয়ে যাবে এবং সুস্থ করে তুলবে ইনশাল্লাহ।
হার্ট ব্লক বা হার্টের রক্তনালী ব্লক হয়েছে ভেবে বা দুশ্চিন্তায় আপনার আশাহত হওয়ার কোন কারণ নেই। টানা আট মাস হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে জীবনে নতুন একটা আলো ফিরে পাবেন ইনশাআল্লাহ, যা হয়তো আপনি কোনদিন ভাবেননি।
বিস্তারিত

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হার্ট ব্লক: হৃদয়ের নীরব বিদ্যুৎ বিভ্রাট - কারণ, লক্ষণ ও বাঁচার উপায়

হার্ট ব্লক হতে এবং হার্টের রক্তনালী ব্লক হতে সময় নেয় বহুদিন, বহুবছর। এর পিছনে রয়েছে নানা জানা এবং অজানা কারণ। কিছু কারণ হয়তো আপনি জন্মসূত্রে পেয়ে থাকতে পারেন, কিছু কারণ হয়তো আপনি নিজে নিজে সৃষ্টি করতে পারেন, কিছু কারণ হয়তো পরিবেশেগত কারণে আপনার নিজের মনের অজান্তেই সৃষ্টি হতে পারে। 

হৃদপিণ্ডকে আমরা শুধু একটা মাংসপেশি ভাবি। আসলে তা নয়। হৃদপিণ্ড হলো একটা নিখুঁত বৈদ্যুতিক পাওয়ার হাউস। প্রতি মিনিটে ৬০ থেকে ১০০ বার, একটা ছোট্ট বৈদ্যুতিক সিগন্যাল উপর থেকে নিচে নেমে আসে, আর হৃদপিণ্ড ধুকপুক করে ওঠে।

এই সিগন্যাল যখন মাঝপথে আটকে যায়, ধীর হয়ে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখনই তার নাম *হার্ট ব্লক*। এটা হার্ট অ্যাটাক নয়। হার্ট অ্যাটাকে রক্তনালী বন্ধ হয়। হার্ট ব্লকে বিদ্যুতের লাইন বন্ধ হয়। পার্থক্যটা এখানেই। আর এই পার্থক্যটা জেনে রাখা সবারই উচিত।
আগেই বলে রাখি, হার্ট ব্লক বা হার্টের রক্তনালী ৯৫% ব্লক হলেও দুশ্চিন্তার কিছু নেই ইনশাআল্লাহ। এলোপ্যাথিক সিস্টেমে এর চিকিৎসায় যেমন ঝুঁকি, জটিলতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ঠিক তেমনি ভাবে হোমিওপ্যাথিক চিকিৎসায় রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং জটিলতা মুক্ত দুর্দান্ত কার্যকর ম্যানেজমেন্ট। টানা ছয় থেকে আট মাস হার্ট ব্লকের অথবা হার্টের রক্তনালী ব্লকের কোন রোগী প্রপার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলেই তিনি বুঝতে পারবেন হোমিওপ্যাথিক চিকিৎসা কতটা কার্যকর। স্বাভাবিক জীবনে ফিরে আসতে এক্ষেত্রে এই রোগীদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা একটি শক্তিশালী বিকল্প এবং আশীর্বাদস্বরূপ।
হার্ট ব্লক কার্যকর চিকিৎসা হোমিওপ্যাথি

হার্টের ভেতরে বিদ্যুৎ চলে কিভাবে?

আপনার হার্টের উপরে ডান দিকে একটা ছোট্ট জেনারেটর আছে, তার নাম SA Node। এটাই হার্টের ন্যাচারাল পেসমেকার। এখান থেকে সিগন্যাল তৈরি হয়। তারপর সেটা AV Node নামের একটা জংশন হয়ে নিচে নেমে যায়।

ভাবুন, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার হাইওয়ে। SA Node হলো ঢাকা। AV Node হলো কুমিল্লার টোল প্লাজা। যদি টোল প্লাজায় জ্যাম লাগে, তাহলে গাড়ি দেরিতে পৌঁছাবে। যদি রাস্তা পুরো বন্ধ হয়ে যায়, তাহলে গাড়িই যাবে না। হার্ট ব্লক ঠিক এমনই।

হার্ট ব্লকের ৭টি প্রধান কারণ - যা আমরা নিজেরাই তৈরি করি

১. চর্বির নীরব পাহাড় - Atherosclerosis
এটাই ১ নম্বর কারণ। দিনের পর দিন ভাজাপোড়া, ফাস্টফুড, অতিরিক্ত তেল, ধূমপান - এই সব মিলে হার্টের রক্তনালীর ভেতরে চর্বির স্তর জমে। নালী চিকন হতে হতে একসময় হার্টের বিদ্যুৎ তৈরির জায়গায় রক্ত পৌঁছায় না। বিদ্যুৎ তৈরি বন্ধ হয়ে যায়। বয়স ৪০ পার হলেই এই পাহাড় তৈরি শুরু হয়, কিন্তু আমরা টের পাই ৬০-এ গিয়ে।

২. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ - দুই নীরব ঘাতক
প্রেসার বেশি থাকা মানে হার্টকে প্রতিদিন অতিরিক্ত ওজন তুলতে হচ্ছে। একসময় হার্টের মাংসপেশি মোটা হয়ে যায়, বিদ্যুতের লাইন চাপা পড়ে যায়। আর ডায়াবেটিস? ডায়াবেটিস ধীরে ধীরে শরীরের সবচেয়ে সূক্ষ্ম নার্ভগুলোকে খেয়ে ফেলে। হার্টের নার্ভও বাদ যায় না। তাই ডায়াবেটিস রোগীর হার্ট ব্লক হলেও অনেক সময় ব্যথা হয় না। এটাই সবচেয়ে ভয়ংকর।

৩. হার্ট অ্যাটাকের পরের ক্ষত
হার্ট অ্যাটাকের পর হার্টের একটা অংশ মরে গিয়ে দাগ হয়ে যায়। ঠিক যেমন হাতে কেটে গেলে দাগ পড়ে। এই দাগের উপর দিয়ে বিদ্যুৎ যেতে পারে না। তাই অ্যাটাকের পর অনেকের হার্ট ব্লক হয়ে যায়।

৪. জন্মগত ত্রুটি
কিছু শিশু জন্ম থেকেই এই ত্রুটি নিয়ে জন্মায়। মায়ের গর্ভে হার্ট তৈরির সময় বিদ্যুতের লাইন ঠিকমতো তৈরি হয়নি। এদের ছোটবেলা থেকেই পালস খুব কম থাকে, খেলতে গিয়ে হাঁপিয়ে যায়।

৫. ঔষধের উল্টো প্রভাব
অবাক লাগলেও সত্যি। প্রেসারের কিছু ঔষধ, যেমন - বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার - ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি খেলে হার্টকে এতটাই স্লো করে দেয় যে ব্লক হয়ে যায়। তাই নিজে নিজে ঔষধের ডোজ বাড়ানো মানে নিজের হার্টের লাইন নিজে কেটে দেওয়া।

৬. থাইরয়েড ও মিনারেলের গোলমাল
থাইরয়েড হরমোন কমে গেলে শরীরের সবকিছু স্লো হয়ে যায়, হার্টও। পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম - এই মিনারেলগুলো কমবেশি হলেও হার্টের বিদ্যুৎ এলোমেলো হয়ে যায়।

৭. ইনফেকশন ও বয়স
বয়স বাড়ার সাথে সাথে হার্টের বিদ্যুতের লাইনও পুরনো তারের মতো ক্ষয়ে যায়। ৭০ বছরের পর এটা স্বাভাবিক। এছাড়া কিছু ইনফেকশন, যেমন লাইম ডিজিজ, হার্টের বিদ্যুৎ সিস্টেমকে সরাসরি আক্রমণ করে।

কিভাবে বুঝবেন আপনার হার্ট ব্লক হচ্ছে?

হার্ট ব্লক সবসময় বুক ব্যথা দিয়ে আসে না। এর ভাষা আলাদা।
  • হঠাৎ মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা
  • অল্প হাঁটলেই ভীষণ ক্লান্ত লাগা, শ্বাস আটকে আসা
  • পালস অস্বাভাবিক কমে যাওয়া - ৪০ এর নিচে
  • কোনো কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাওয়া
  • বুক ধড়ফড় করা, মনে হওয়া হার্ট একটা বিট মিস করলো
এই লক্ষণগুলোর একটা থাকলেও অবহেলা করবেন না। এটা গ্যাসের সমস্যা ভেবে গ্যাসের ঔষধ খেয়ে বসে থাকার রোগ নয়।

হার্ট ব্লক থেকে বাঁচার ৫টি সোনালী নিয়ম

  • ৩০ মিনিট হাঁটা: ঔষধের চেয়ে হাঁটা বেশি শক্তিশালী। প্রতিদিন ৩০ মিনিট জোরে হাঁটা হার্টের নালী পরিষ্কার রাখে।
  • লবণ আর চিনি কমান: লবণ প্রেসার বাড়ায়, চিনি ডায়াবেটিস বাড়ায়। দুটোই হার্ট ব্লকের মূল কারণ।
  • ধূমপানকে বিদায় দিন: একটা সিগারেট হার্টের নালীকে ১০ মিনিটের জন্য চিকন করে দেয়। ভাবুন, দিনে ১০টা সিগারেট মানে কতক্ষণ হার্ট রক্ত পায়নি।
  • বছরে একবার ECG: ৪০ বছর পার হলে বছরে একবার ECG আর কোলেস্টেরল চেক করা মানে হার্ট ব্লককে ১০ বছর আগেই ধরে ফেলা।
  • ঘুমকে গুরুত্ব দিন: রাতে ৬-৭ ঘণ্টা ঘুম না হলে হার্টের বিদ্যুৎ সিস্টেম রিচার্জ হতে পারে না।
হার্ট ব্লক মানে জীবন শেষ নয়। ১ম ডিগ্রি ব্লক নিয়ে মানুষ সারাজীবন সুস্থ থাকে। ৩য় ডিগ্রি ব্লকেও পেসমেকার লাগিয়ে মানুষ দিব্যি ২০ বছর বেঁচে থাকে।

ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু অবহেলা করারও কিছু নেই। হার্টের বিদ্যুৎ বিভ্রাটকে সময়মতো ধরতে পারলেই, হার্ট আবার তার ছন্দে ফিরে আসবে।

আপনার হার্ট আপনার জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। সে জন্ম থেকে এক সেকেন্ডের জন্যও বিশ্রাম নেয়নি। তার জন্য প্রতিদিন ৩০ মিনিট সময় দেওয়া কি খুব বেশি?

হার্ট ব্লক ধরা পড়ল ভয় নেই - দুর্দান্ত চিকিৎসা হোমিওপ্যাথি

হার্ট ব্লক হলেই আতঙ্কিত হয়ে যাবেন না। হার্ট ব্লকের লক্ষণ গুলি আপনার মধ্যে প্রকাশ পেলে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা করে আপনি যদি প্রপার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন, বিশ্বাস করুন, আপনি ভালো হয়ে উঠবেন এবং ভালো থাকবেন ইনশাল্লাহ। 
৯৮% হার্টের ব্লক তৈরি হলেও ভয় পাবেন না। আপনি একটি চমৎকার হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট পেয়ে যাবেন। যা আপনাকে ধীরে ধীরে সুস্থতার দিকে নিয়ে যাবে এবং সুস্থ করে তুলবে ইনশাল্লাহ।
হার্ট ব্লক বা হার্টের রক্তনালী ব্লক হয়েছে ভেবে বা দুশ্চিন্তায় আপনার আশাহত হওয়ার কোন কারণ নেই। টানা ছয় থেকে আট মাস হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে জীবনে নতুন একটা আলো ফিরে পাবেন ইনশাআল্লাহ, যা হয়তো আপনি কোনদিন ভাবেননি।

যা যা জেনেছেন 

  • হার্ট ব্লক দূর করার উপায়
  • হার্ট ব্লক হলে কি খাওয়া উচিত
  • হার্ট ব্লক হওয়ার কারণহার্ট ব্লক অপারেশন
  • হার্টের ব্লক দূর করার ব্যায়াম
  • হার্ট ব্লক হওয়ার লক্ষণ কি কি
  • হার্ট ব্লক হলে কি মানুষ মারা যায়
  • হার্ট ব্লক কি
  • হার্ট ব্লকের হোমিওপ্যাথিক চিকিৎসা 
বিস্তারিত